বাংলাদেশ

সংসদ ভবনে জানাজার পর ঢাবিতে হাদির দাফন

  • 9:22 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:৩১০ বার
জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন করা হলো হাদিকে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২ টায় জানাজার নামাজ ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এরপর বিকেলে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হওয়া জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং লাখো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ওই সকালেই হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তীতে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল সম্পন্ন করার পর সহযোদ্ধা ও সমর্থকদের উপস্থিতিতে মরদেহ নিয়ে মিছিল আকারে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

বিকেল ৩টা ২০ মিনিটে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়। বিকেল ৩টার দিকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে, ৩টা ১৫ মিনিটে ফ্রিজার ভ্যান থেকে কবর দেওয়ার জন্য বের করা হয়। ৩টা ২০ মিনিটে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোদ্ধারা দাফন সম্পন্ন করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নিয়ে বলেন, “ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে। আজকের এই মুহূর্তে কোটি কোটি মানুষ হাদির কথা শোনার জন্য অপেক্ষা করছে। বিদেশে থাকা বাংলাদেশিরাও হাদির কথা জানতে চায়। আমরা এখানে এসেছি সেই প্রতিশ্রুতি পূরণের জন্য যা তুমি আমাদের দিয়েছ। তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের সবসময় মনে রাখতে হবে এবং অনুসরণ করতে হবে।”

ওসমান হাদির উপর হামলা ঘটে ১২ ডিসেম্বর। রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি চালানো হয়। হামলাকারী মোটরসাইকেলে ছিলেন। আহত হাদি ৬ দিন পর, বৃহস্পতিবার, সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হয়।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ শুরু করেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au