বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • 11:31 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
শাহাবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানিয়ে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় শাহবাগ অবরোধ করা হবে।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটামের ঘোষণা দেন।

এ সময় তিনি কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান। আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকেই পরবর্তী সব সিদ্ধান্ত ও কর্মসূচি জানানো হবে। তিনি অভিযোগ করেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি খোদাবক্স চৌধুরীকে আগামী এক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হবে, তা জনগণের সামনে স্পষ্টভাবে জানানোর দাবি জানান তিনি।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au