বিশ্ব

বাংলাদেশে সহিংসতা: ভ্রমণ সতর্কতা জারি করল কানাডা

  • 11:48 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
বাংলাদেশে সহিংসতা: ভ্রমণ সতর্কতা জারি করল কানাডা

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- বাংলাদেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে হালনাগাদ ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা সরকার। শিক্ষার্থী নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এতে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা এবং দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মতো সংবাদমাধ্যমকে লক্ষ্য করে আক্রমণের ঘটনাও তুলে ধরা হয়েছে।

কানাডার ভ্রমণ সতর্কবার্তায় বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে নতুন সহিংসতা শুরু হয়েছে, তা সংখ্যালঘু সম্প্রদায় এবং গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর ঢাকাসহ বিভিন্ন জেলায় রাতভর বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাস থেকে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি অস্থির রয়েছে। সহিংসতা বাড়তে থাকায় স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী হরতালের আশঙ্কার কথা উল্লেখ করে সতর্ক করা হয়েছে যে, পরিস্থিতি যে কোনো সময় হঠাৎ করে আরও খারাপ হতে পারে।

কানাডা সরকার জানায়, সারা দেশজুড়ে, বিশেষ করে ঢাকায় সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। অতীতে উগ্রপন্থীরা দেশটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ও আত্মঘাতী হামলার মাধ্যমে আক্রমণ চালিয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু এবং কিছু বিদেশিসহ ধর্মনিরপেক্ষ লেখক হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে সতর্কবার্তায় বলা হয়, জুমার নামাজের পর শুক্রবার দুপুরের দিকে বড় জমায়েত দেখা গেলেও যে কোনো সময় হঠাৎ এবং সহিংস সংঘর্ষ ঘটতে পারে। অতীতের সহিংস আন্দোলনে হাজারো মানুষ হতাহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে বিক্ষোভ হতে পারে। এ সময় স্থানীয় কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারে এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য মেলিসা ল্যান্টসম্যান। এ বিষয়ে একটি পিটিশন উপস্থাপন করে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতার মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, দলবদ্ধ হামলা, যৌন নির্যাতন, মন্দির ভাঙচুর এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার…

গ্যাস-বিদ্যুৎ নিয়ে রাজপথের কর্মসূচি নয়, সমাধানের পরামর্শ চান রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের…

সোনিয়া গান্ধীর আত্মকথা ভারতে প্রকাশ করবে হারপার কলিন্স

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ভারতে প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি…

সুড়ঙ্গে ৯ দিন: ‘সবাইকে বাঁচাতে গিয়েই আমার সময় ফুরিয়ে গেল’

নেপালের নুয়াকোটে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন দুই শ্রমিক। তাঁদের একজন সঞ্জয় সাহ। গত ২৬ আগস্ট আকস্মিক পাহাড়ি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au