অস্ট্রেলিয়া

বন্ডাই হামলার এক সপ্তাহ: গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থার ক্ষমতা পর্যালোচনার ঘোষণা অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর

  • 1:55 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ—লাকেম্বা মসজিদে হুমকির ঘটনায় বিভাজনমূলক বক্তব্যের ভূমিকার কথা উল্লেখ করেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর: বন্ডাই হামলার এক সপ্তাহ আজ। গত ১৪ ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই বিচে হানুক্কাহ উদ্‌যাপনকালে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিরীহ মানুষ নিহত হন এবং আরও বহু মানুষ আহত হন।

বন্ডাই বিচে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার ফেডারেল গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থাগুলোর ক্ষমতা ও কার্যপ্রক্রিয়া পর্যালোচনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই পর্যালোচনার নেতৃত্ব দেবেন সাবেক শীর্ষ আমলা ডেনিস রিচার্ডসন। এপ্রিল মাসে পর্যালোচনার প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়, “গত রবিবারের আইএসআইএস-অনুপ্রাণিত নৃশংসতা আমাদের দেশের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশকে আরও স্পষ্ট করেছে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোত্তম অবস্থানে থাকতে হবে।” তিনি জানান, এই পর্যালোচনা এপ্রিলের মধ্যেই সম্পন্ন হবে এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।

ডেনিস রিচার্ডসন, যিনি অতীতে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (ASIO), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তরের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থেকেই এই পর্যালোচনা পরিচালনা করবেন। পর্যালোচনায় ফেডারেল সংস্থাগুলোর—বিশেষ করে ASIO ও Australian Federal Police (AFP)- ক্ষমতা, কাঠামো, প্রক্রিয়া এবং তথ্য আদান–প্রদানের ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

একটি বিস্তৃত রয়্যাল কমিশনের দাবির প্রেক্ষাপটে এই উদ্যোগের ইঙ্গিত আগের দিনই দেওয়া হয়েছিল। তবে সরকার পক্ষ থেকে রয়্যাল কমিশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেখা হয়েছে, কারণ এ ধরনের কমিশন সাধারণত দীর্ঘ সময় নেয়।

আজ রোববার ক্যানবেরায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পরপরই এই পর্যালোচনার ঘোষণা আসে। হামলার পর থেকে কমিটি প্রতিদিন বৈঠক করছে। সরকার ইতোমধ্যে বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত আইন পর্যালোচনা এবং অস্ত্র “বাইব্যাক” কর্মসূচিসহ একাধিক নতুন পদক্ষেপের কথা জানিয়েছে।

হামলার এক সপ্তাহ পূর্তি উপলক্ষে রবিবার জাতীয় শোক দিবস পালিত হবে। বন্ডাই বিচে হনুক্কা অনুষ্ঠানে অংশ নেওয়া ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে চালানো ওই হামলায় ১৫ জন নিহত হন। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডিতে আয়োজিত স্মরণসভায় অংশ নেবেন, যেখানে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ও বিরোধীদলীয় নেতা সুসান লেও উপস্থিত থাকবেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক হামলার আগে ও পরে ASIO এবং AFP-এর কার্যক্রমে “পূর্ণ আস্থা” প্রকাশ করেছেন। তবে AFP অ্যাসোসিয়েশন গত মাসে অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাহারকে চিঠি দিয়ে সন্ত্রাস দমনসহ গুরুত্বপূর্ণ খাতে “দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান জনবল ঘাটতি” নিয়ে উদ্বেগ জানিয়েছে। AFP কমিশনার ক্রিসি ব্যারেট বলেন, দ্রুত পরিবর্তনশীল ও জটিল পরিবেশে কাজ করতে গিয়ে সংস্থাগুলোকে নিয়মিতভাবে অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করতে হয় এবং সন্ত্রাস দমন এখনো সর্বোচ্চ অগ্রাধিকার।

ডেনিস রিচার্ডসন এবিসির AM অনুষ্ঠানে বলেন, “এ ধরনের ঘটনার পর সবসময়ই প্রশ্ন বেশি থাকে, উত্তর কম। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।” তিনি রয়্যাল কমিশন বিষয়ে নিজেকে “নিরপেক্ষ” বলে উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au