বাংলাদেশ

এবার ঢাকায় হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • 5:37 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে  ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে বিবস্ত্র করে পুড়িয়ে হত্যার পর এবার  রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে আশীষ জোয়ারদার (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি, এটা ছিনতাইকারীদের কাজ।

শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আশীষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, ‘রাত একটার দিকে আশীষ আড়তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই থেকে তিনজন ব্যক্তি তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’

“বাধা দিলে ওই ব্যক্তিরা তাকে কুপিয়ে  পালিয়ে যায়। আশীষের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

নিহত আশীষ জোয়ারদার মাগুরা জেলার সদর উপজেলার পাতুড়িয়া গ্রামের অমল জোয়ারদারের ছেলে। কর্মসূত্রে তিনি যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের দাবি, ছিনতাইকারীদের হামলায় নিহত। তবে প্রকৃতপক্ষে কি ঘঠেছে এখন পযর্ন্ত তা জানা যায়নি ।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে কথিত ‘ধর্ম অবমাননার’ অভিযোগে পিটিয়ে এবং বিবস্ত্র করে আগুনে পুড়িয়ে হত্যা করে ‘তৈহিদী জনতা’।

তবে সেই অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। তদন্তে জানা গেছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মিথ্যা অভিযোগে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au