সর্বশেষ

চট্টগ্রামে দুই হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা

  • 12:38 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:২৭৫ বার
চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দুই পরিবারের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দুই পরিবারের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাতে পরিবারের সদস্যরা টিন ও বাঁশের বেড়া কেটে বের হয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান। এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতের কোনো এক সময় রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুড়ে যাওয়া দুটি ঘরের একটির বাসিন্দা বিমল তালুকদার জানান, গভীর রাতে পরিবারের চার সদস্য ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। বাইরে বের হতে গিয়ে দরজায় তালা দেখতে পান। উপায় না পেয়ে ঘরের টিন ও বাঁশের বেড়া কেটে তারা বের হন। একই অভিজ্ঞতার কথা জানান পাশের ঘরের বাসিন্দা রুবেল দাসও।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অমল তালুকদারের ঘরের পাশে কেরোসিনে ভেজা একটি প্যান্ট পড়ে থাকতে দেখা গেছে। এতে তার ঘরেও আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ করছেন তারা।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়াত হোসেন জানান, আগুন দেওয়া দুটি ঘরে মোট তিনটি পরিবারের বসবাস ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে আগুন দেয়। আশপাশের লোকজন দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামে সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালেও একই কায়দায় আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাতেও থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, দুটি ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলাদা দুটি মামলার তদন্ত চলছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au