বাংলাদেশ

বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টার অভিযোগ,যা বললেন জয়সওয়াল

  • 12:51 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
রণধীর জয়সওয়াল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ছড়ানো কিছু প্রতিবেদনের সত্যতা নাকচ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশনে কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শনিবার বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হয়েছিলেন। তারা স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করা গেছে। বাস্তবে প্রতিবাদকারীরা কোনো সময়েই হাইকমিশনের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেননি। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই তাদের ছত্রভঙ্গ করে দেন। ঘটনার ভিডিও ও ভিজ্যুয়াল প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা হয়নি।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার সাংবাদিকদের তিনি বলেন, শনিবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এবং ভারতের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে তারা মনে করছেন।

এদিকে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au