বাংলাদেশ

খুলনায় এনসিপি’র বিভাগীয় প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি

  • 6:02 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:২৩৪ বার
খুলনায় এনসিপি'র বিভাগীয় প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) এই ঘটনার তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কিছুক্ষণ আগে খুলনায় মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয় এবং তা সরাসরি তার মাথায় লাগে। আহত অবস্থায় দ্রুত তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলটির শীর্ষ নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

প্রাথমিকভাবে হামলার কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর একের পর এক সহিংস হামলার ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন অনেকেই।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au