সর্বশেষ

প্রথম আলো কার্যালয়ে হামলা মামলায় আসামি ৫০০

  • 7:16 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:২৫২ বার
প্রথম আলো অফিসে হামলা, আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম আলো কার্যালয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হয়। রাত সোয়া ১১টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে প্রথম আলো কার্যালয়ের সামনে এসে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে সেখানে অবস্থান নিয়ে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বিভিন্ন জায়গায় ফোনকল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে লোক জড়ো করতে থাকে। অনলাইনে হামলার নির্দেশনা ও উসকানি দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়েছে। এর ফলে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চার থেকে পাঁচশ দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়।

রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে হামলাকারীরা প্রথম আলো কার্যালয়ের প্রধান ফটকের কাচ ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক স্থানে অগ্নিসংযোগ করে। ভবনের সামনের কাচ ভেঙে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সামগ্রী নিচে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বিভিন্ন তলার প্রায় দেড় শতাধিক কম্পিউটার, ল্যাপটপ ও বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা নগদ অর্থ এবং প্রথমা প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। হামলার সময় ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নষ্ট করে ফেলা হয় এবং সাক্ষ্যপ্রমাণ ধ্বংসের উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। এমনকি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের সদস্যদের কাজেও বাধা দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে প্রবেশ, লুটপাট, গুরুতর ক্ষতি সাধন, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং অপরাধের প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে প্রথম আলো পত্রিকার প্রকাশনা কার্যক্রম বন্ধ করা এবং অফিসের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শুধু লুটপাট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au