বাংলাদেশ

দিপু দাস হত্যার ঘটনায় মার্কিন কংগ্রেস সদস্যের নিন্দা

  • 9:56 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:২৬৮ বার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ৪ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দুদের সুরক্ষায় নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- বাংলাদেশে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি। একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আইনের শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে রাজা কৃষ্ণমূর্তি বলেন, বাংলাদেশে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে নৃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তিনি মর্মাহত। তার ভাষায়, একটি বিপজ্জনক ও অস্থির সময়ের মধ্যে এই সহিংস ঘটনা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। তিনি উল্লেখ করেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে গ্রেপ্তার শুরু করেছে, তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়। বাংলাদেশ সরকারকে অবশ্যই পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চালিয়ে যেতে হবে এবং এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ভবিষ্যতে যেন এমন সহিংসতার শিকার হতে না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সকল বাংলাদেশির স্বার্থে চলমান অস্থিরতার অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। নিহত দীপু তারাকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি নিট কম্পোজিট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, ওই কারখানার ভেতরেই তাকে মারধর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হত্যার পর দিপুর মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে রাস্তার পাশে ফেলে তাতে আগুন দেওয়া হয়। এতে ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দেশজুড়ে এই হত্যাকাণ্ড নতুন করে ‘মব সংস্কৃতি’ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ময়মনসিংহের এই ঘটনা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার বাস্তব চিত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি করেছে।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au