বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে অনির্দিষ্টকালের জন্য ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

  • 12:37 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার
দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সেবা এবং ভিসা কার্যক্রম স্থগিত করেছে। সোমবার ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন চত্বরে ঝুলিয়ে দেওয়া ওই নোটিশে হঠাৎ করে সেবা বন্ধ রাখতে হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত শনিবার ২০ ডিসেম্বর এবং রোববার ২১ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশি নাগরিকদের ভারত ছাড়ার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তারা ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের প্রতিও হুমকিমূলক বক্তব্য দেয়।

এই ঘটনার বিষয়ে রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশ মিশন কূটনৈতিক এলাকার ভেতরে একটি অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত। সেখানে হিন্দু চরমপন্থীদের প্রবেশের সুযোগ থাকার কথা নয়। তিনি বলেন, ওই এলাকায় যদি এ ধরনের লোকজন প্রবেশ করে থাকে, তাহলে সেটি প্রত্যাশিত বা স্বাভাবিক কোনো ঘটনা নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এসব ঘটনার পর থেকে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতিতে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ থাকায় ভারতগামী বাংলাদেশি নাগরিকদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au