সর্বশেষ

কিয়ারার নতুন লুক, দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া

  • 6:44 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা আদভানির ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা ইয়াশ লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প; শুধু প্রাপ্তবয়স্কদের জন্য।

সেই পোস্টারে ছবিতে অভিনেত্রী কিয়ারা আদভানিকে কালো রঙের অফ-শোল্ডার গাউন এবং উঁচু কাটের ড্রেসে দেখা গেছে। তিনি একটি ড্যান্স ফ্লোরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন। তার চোখে রয়েছে গভীর বিষণ্ণতা, আর গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। এক রহস্যময় ও যন্ত্রণার এবং অন্ধকার আবহে মোড়া চিত্র ফুটে উঠে তার চেহারায়।

কিয়ারার এই নতুন লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর এই লুকের সঙ্গে টিম বার্টন সিনেমার চরিত্র কিংবা হর্লে কুইনের তুলনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করে বলেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী। আরেক নেটিজেন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব!

গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করছেন ইয়াশ। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ।

এই শাখার আরও খবর

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম…

সংসদে ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা

মেলবোর্ন, ২৮ এপ্রিল- জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের…

দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ…

২৪ ঘণ্টায় আরও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৮ এপ্রিল- দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন…

গুরুতর শ্রমিক সংকটের মধ্যেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৫০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার গুরুতর শ্রমিক সংকট থাকা সত্ত্বেও আঞ্চলিক শহরগুলোতে সরকারি কর্মীদের জন্য ৫০০টির বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। কুক সরকারের ২০২৬–২৭…

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেলো রাশিয়ান নৌযান

মেলবোর্ন, ২৮ এপ্রিল- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল নৌযান ‘নর্ড’। ঘটনাটি নতুন করে আন্তর্জাতিক নজর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au