বিশ্ব

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব

  • 4:12 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র OTN Bangla-কে  নিশ্চিত করেছে।

ওই সূত্রগুলো জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশন ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটেই এই তলব। বৈঠকে ভারত সরকারের কাছে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে তলব করা হলো। এছাড়াও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে এখন পর্যন্ত কমপক্ষে ছয়বার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।

একই সঙ্গে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্বেগও তুলে ধরা হয়।

সেই তলবের পাল্টা প্রতিক্রিয়ায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। ফলে দুই দেশের রাজধানীতেই হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

এমন উত্তেজনার মধ্যেই গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার দিল্লি ও আগরতলা ভিসা সেবা বন্ধ ঘোষণা করে বাংলাদেশ।

আজকে মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ।

এই ধারাবাহিক ঘটনায় ঢাকা–দিল্লি সম্পর্ক নতুন এক সংকটপর্বে প্রবেশ করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পাল্টাপাল্টি তলব দুই দেশের সম্পর্কে অস্থিরতা আরও বাড়াতে পারে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au