বাংলাদেশ

তিন মৃত্যুতে শোকের ছায়া কালিদাস গ্রামে

  • 5:02 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর বন্ধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এক মুহূর্তের দুর্ঘটনায় তিনটি পরিবারের স্বপ্ন ভেঙে পড়েছে, এলাকায় নেমে এসেছে গভীর শোক।

নিহতরা হলেন সখীপুর উপজেলার কালিদাস গ্রামের কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), বল্লাচালা পাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সাব্বির এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসান মারা যান।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন আবির হোসেন এবং অপরটি চালাচ্ছিলেন সাব্বির হাসান। লিখন আহমেদ আবিরের মোটরসাইকেলে আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় দু’টি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়।

কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, লিখন ও আবির বর্তমানে তাঁর বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং সাব্বির ছিলেন সাবেক ছাত্র। কাকতালীয়ভাবে নিহত তিনজনই একই গ্রামের বাসিন্দা। তাদের অকাল মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দু’জনের মরদেহ থানায় আনা হয়েছে এবং আরেকজনের মরদেহ ঢাকা থেকে সখীপুরে আনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তরুণ তিন প্রাণের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে হাসপাতাল ও গ্রামের বাড়িগুলো ভারী হয়ে উঠেছে কান্নায়।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au