বিশ্ব

হিন্দু নির্যাতনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভ, সংঘর্ষ

  • 7:02 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
বাংলাদেশ হাইকমিশনের বাইরে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। মঙ্গলবার অনুষ্ঠিত এই বিক্ষোভ চলাকালে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাইকমিশনের সামনে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। তবে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং তখনই সংঘর্ষ শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভিএইচপি আগেই এই কর্মসূচির ঘোষণা দেওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের আশপাশে আগেভাগেই নিরাপত্তা জোরদার করে। দ্য হিন্দু জানায়, পুরো এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারী অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। দ্য হিন্দু এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এবং শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে। ওই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও ত্রিপুরার আগরতলায় অবস্থিত ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে একটি নোটিশ টানিয়ে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

কলকাতায় সোমবার তিন দফায় বিক্ষোভ হয়। এর এক পর্যায়ে বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হিন্দু সনাতনীরা’ নামে একটি গোষ্ঠী বিক্ষোভে অংশ নেয়। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে শিলিগুড়িতে বিক্ষোভকারীরা ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে ফেলেন এবং পরে সেই ফ্লেক্স ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেন। কয়েকজন বিক্ষোভকারী ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকিও দেন।

এদিকে এসব ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশ মিশনগুলোর সামনে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানাতে তাকে ডাকা হয়। এ সময় বাংলাদেশি কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au