বিশ্ব

সড়ক দুর্ঘটনায় নিহত কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা

  • 7:28 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
ভিন্স জাম্পেলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা ভিন্স জাম্পেলা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস বা ইএ।

স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে ফেরারি গাড়িতে করে ভ্রমণ করছিলেন ভিন্স জাম্পেলা। গাড়িটিতে তাঁর সঙ্গে আরও একজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ইলেকট্রনিক আর্টসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই মৃত্যু অকল্পনীয় ক্ষতি। ভিন্স জাম্পেলার পরিবার, তাঁর প্রিয়জন এবং যাঁরা তাঁর কাজের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন, সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির যাত্রী আসনে থাকা ব্যক্তি ছিটকে বাইরে পড়ে যান। অপরদিকে চালক গাড়ির ভেতরেই আটকা পড়েন। তবে গাড়িটি ভিন্স জাম্পেলাই চালাচ্ছিলেন কি না এবং তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্স জাম্পেলা দীর্ঘদিনের সহযোগী জেসন ওয়েস্ট ও গ্র্যান্ট কলিয়ারের সঙ্গে ২০০৩ সালে প্রথম ‘কল অব ডিউটি’ গেমটি তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই গেমটি দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে সঙ্গে কল অব ডিউটি গেম সিরিজটি গেমিং ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজে পরিণত হয়।

এ পর্যন্ত বিশ্বজুড়ে কল অব ডিউটির ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে। শুধু গেম নয়, এই জনপ্রিয় সিরিজ অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের কাজও চলমান রয়েছে। ভিন্স জাম্পেলার মৃত্যুতে বৈশ্বিক গেমিং অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au