বিশ্ব

সহিংস-অস্থির এই বাংলাদেশকে আর চিনতে চাই না: মিঠুন চক্রবর্তী

  • 9:58 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার
সহিংসতার ঘটনায় ক্ষুব্ধ মিঠুন চক্রবর্তী, বাংলাদেশ নিয়ে কড়া মন্তব্য। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে, ঢাকার ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেতা।

মিঠুন চক্রবর্তীর বক্তব্যে হতাশা, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার সুর স্পষ্টভাবে উঠে এসেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার আবেগ ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি তাকে ভীষণভাবে ব্যথিত করছে। তিনি বলেন, এখন যে বাংলাদেশকে তিনি দেখছেন, সেটিকে তিনি চিনতে চান না, জানতেও চান না। এ অবস্থার সঙ্গে নিজেকে যুক্ত রাখার আগ্রহও তার নেই বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী আরও বলেন, প্রতিটি ঘটনারই একসময় পরিণতি আসে। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, উপরওয়ালা সবকিছু দেখছেন এবং যা ঘটছে, তার মূল্য সবাইকে একদিন না একদিন দিতে হবে। তার এই বক্তব্যে সহিংসতার বিরুদ্ধে এক ধরনের নৈতিক সতর্কবার্তা উঠে এসেছে বলে মনে করছেন অনেকে।

ছায়ানট ভবনে হামলা ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংস ঘটনার পর শুধু মিঠুন চক্রবর্তী নন, ওপার বাংলার আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সহিংসতা ও বিদ্বেষ কোনো সমাধান হতে পারে না। সবাই একসুরে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au