সর্বশেষ

চাপের মুখে দিপুর পরিবারের পাশে অন্তর্বর্তী সরকার

  • 2:15 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ড. সি আর আবরার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় একে নৃশংস ও অগ্রহণযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দীপুর বাবা রবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের কোনো ন্যায্যতা নেই এবং এ ধরনের সহিংসতার স্থান বাংলাদেশি সমাজে হতে পারে না। তিনি বলেন, অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতপার্থক্য কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

অধ্যাপক আবরার পরিবারকে আশ্বস্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রশ্নে আপসহীন। এ ঘটনায় সংশ্লিষ্ট সব অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত চলমান রয়েছে এবং মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ধর্ম, জাতিসত্তা বা সামাজিক পটভূমি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি সহিংসতা, বিভাজন ও অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সকল সম্প্রদায় ও প্রতিষ্ঠানকে সংযম ও মানবিকতার পথে থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেন, দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণ সহায়তা দেওয়া হবে এবং ভবিষ্যতেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। সরকারের আশ্বাসের মধ্য দিয়ে দ্রুত বিচার ও ন্যায়বিচারের প্রত্যাশা করছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au