সর্বশেষ

হাত-পায়ে পেরেক, মলদ্বারে মরিচের গুঁড়া ঢুকিয়ে ভ্যানচালককে হত্যা

  • 2:44 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ওমর ফারুক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- রাজশাহীর বাগমারায় ব্যাটারি চুরির অপবাদে এক ভ্যানচালককে জনতার হাতে তুলে দিয়ে নির্যাতনের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা এবং শেষ পর্যন্ত কারাগারে তার মৃত্যুর ঘটনায় তীব্র বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। নিহত ওমর ফারুকের পরিবারের অভিযোগ, মব সৃষ্টি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ, প্রশাসন ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা নির্যাতনের গুরুতর আলামতের কথা অস্বীকার করেছেন।

নিহত ওমর ফারুক (৩৮) রাজশাহীর বাগমারা উপজেলার চাঁনপাড়া মহল্লার বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক। তার একমাত্র সন্তান তাসলিমুন হাসান তামিম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর অসহায় শিশুটি কান্নাজড়িত কণ্ঠে বলে, “মা কয়েক মাস আগে নানার বাড়ি চলে গেছে। এখন বাবাও একবারে চলে গেল। আমি কার কাছে থাকব।”

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জ এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কিছু সিএনজিচালিত অটোরিকশাচালক ফারুককে আটক করে চুরির অপবাদ দেয়। তারা দাবি করে, ভ্যানের ব্যাটারি চুরির সঙ্গে তিনি জড়িত। এরপর তাঁকে প্রকাশ্যে মারধর করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন চালানো হয়।

ফারুকের বাবা মোসলেম সরদার অভিযোগ করেন, তার ছেলেকে স্বীকারোক্তি আদায়ের জন্য হাত-পায়ে পেরেক ফুটানো হয়, মলদ্বারে মরিচের গুঁড়া দেওয়া হয় এবং শীতের রাতে নদীতে চুবিয়ে রাখা হয়। তিনি বলেন, “এই নির্যাতনের ফলেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।”

মা পারুল বিবিও একই দাবি করে বলেন, “আমার ছেলেকে পেরেক মেরে, পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। আমি খুনিদের শাস্তি চাই।”

পরিবারের অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ফারুকের অবস্থা গুরুতর হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধারের কথা জানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদক সেবনের দায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়ার পর ফারুক অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

তবে পুলিশ ও প্রশাসনের বক্তব্য পরিবারের অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, “জনতার হাত থেকে উদ্ধারের সময় তাঁর শরীরে হালকা জখম ছিল। তবে পেরেক ফুটানোর কোনো আলামত পাওয়া যায়নি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, স্থানীয়রা তাঁকে মাদকসেবী হিসেবে আটক করে পুলিশের কাছে দেয়। মাদক সেবনের অপরাধে আইন অনুযায়ী তাঁকে সাজা দেওয়া হয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শারমিন সোবহান কাবেরী বলেন, মৃতের শরীরে কিছু জায়গায় ছিলে যাওয়ার মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হাত-পায়ে পেরেক বা মলদ্বারে মরিচের গুঁড়া দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ফুসফুস ও হৃদযন্ত্রের অকার্যকারিতা এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণ বন্ধের উপসর্গের কারণে তাঁর মৃত্যু হয়েছে। সেখানে আঘাতজনিত মৃত্যুর কোনো উল্লেখ নেই।

তবে এলাকাবাসী ও পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে সত্য উদঘাটন হবে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার আগে নির্যাতনের অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে স্থানীয়ভাবে ক্ষোভ বাড়ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au