শিক্ষা

রাবিতে নির্বাচনে জামাতপন্থিদের ভরাডুবি

  • 2:54 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর-  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭-এ নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। ১৮টি পদের সবকটিতেই জয়ী হয়ে সংগঠনটির নেতৃত্ব পুরোপুরি নিজেদের দখলে নিয়েছে তারা। বিপরীতে জামায়াত সমর্থিত প্যানেল কোনো পদেই জয় পায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোট শেষে রাত সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ও মনোবিজ্ঞান বিভাগের উপ-পরিচালক (হিসাব) মো. আনোয়ারুল ইসলাম (আনারুল) নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৪৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার (অর্থ ও হিসাব দপ্তর) মো. রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।

সহ-সভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই দুই পদেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হন।

এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন উৎপল, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো. আব্দুল মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন শামীম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. ফরমান আলী।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোছা. রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু এবং মো. নাসির উদ্দীন।

নির্বাচন ঘিরে দিনভর ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ফল ঘোষণার পর বিএনপি সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত নেতারা বলেন, অফিসার্স সমিতিকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করতে তারা কাজ করবেন।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au