সর্বশেষ

মধুর ক্যান্টিন ভাঙচুর করা ব্যক্তিকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলছে ঢাবি

  • 4:22 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
মধুর ক্যান্টিন ভাঙচুর করা ব্যক্তিকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলছে ঢাবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে বুধবার বিকেলে হঠাৎ করে এক ব্যক্তি ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল নাগাদ হঠাৎ করে ওই ব্যক্তি মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে চেয়ার, টেবিলসহ সেখানে থাকা ছাত্রদলের একটি ব্যানার ভাঙচুর করতে শুরু করেন। আকস্মিক এ ঘটনায় ক্যান্টিনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অনেক শিক্ষার্থী দ্রুত ক্যান্টিনের বাইরে চলে যান।

খবর পেয়ে কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভাঙচুর বন্ধ করার পর ওই ব্যক্তিকে আটক করে প্রক্টরিয়াল টিমের গাড়িতে তুলে নেওয়া হয়।

মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। তার ভাষায়, ওই ব্যক্তি কোথা থেকে এসেছে বা কী কারণে এমন আচরণ করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান বলে তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। তিনি জানান, ঘটনার সময় ওই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিলেন এবং মাটিতে গড়াগড়ি দিচ্ছিলেন। এসব বিষয় বিবেচনায় তাকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়েছে বলে জানান প্রক্টর।

এ ঘটনায় মধুর ক্যান্টিনে সাময়িক আতঙ্ক তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au