সর্বশেষ

মেহেরপুরে ‘চুরি’র অভিযোগে ৩ যুবককে অমানুষিক নির্যাতন

  • 5:16 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার
মেহেরপুরে ‘চুরি’র অভিযোগে ৩ যুবককে অমানুষিক নির্যাতন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- মেহেরপুরের গাংনী উপজেলায় চুরির অভিযোগ তুলে তিন যুবককে প্রকাশ্যে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, গ্রাম্য সালিশের নামে কয়েকশ মানুষের সামনে ওই তিনজনকে মারধর করা হয় এবং একজনের চুল কেটে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ভুক্তভোগীরা হলেন হিজলবাড়িয়া গ্রামের জাব্বার আলীর ছেলে সোহেল, ফজলুর রহমানের ছেলে জমজম এবং আমিরুল ইসলামের ছেলে সোহাগ বাদশা। স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর মধ্যরাতে হিজলবাড়িয়া বাজারের ইকরামুল হকের মুদি ও সারের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানে লাগানো সিসিটিভির কয়েক সেকেন্ডের ফুটেজ দেখে সোহেলকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় বলে দাবি করা হয়।

এরপর দোকানমালিকের ছেলে রনি ও তার সহযোগীরা সোহেলকে ধরে এনে একটি দোকানের কক্ষে আটকে মারধর করেন। এক পর্যায়ে নির্যাতনের মুখে সোহেল ওই গ্রামের আরও দুই যুবক জমজম ও সোহাগ বাদশা এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর রনি ও তার লোকজন ওই দুই যুবককেও ধরে এনে একই স্থানে আটকে রাখেন। অভিযোগ অনুযায়ী, কয়েক ঘণ্টা ধরে তিনজনকে শারীরিক নির্যাতন করা হয়।

খবর পেয়ে গাংনী থানার একটি পুলিশ দল উপপরিদর্শক সাজ্জাদের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। তবে দোকানমালিক ও তার লোকজনের বাধা ও হুমকির মুখে পুলিশ সদস্যরা সেখান থেকে ফিরে যান বলে স্থানীয়দের দাবি। পরে হিজলবাড়িয়া বাজার এলাকায় কয়েকশ মানুষ জড়ো করে সালিশি বৈঠক বসানো হয়।

সালিশে সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন আলী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি বাসিরুল হাসান আজিজ নেতৃত্ব দেন বলে জানা গেছে। সালিশ চলাকালে তিন যুবককে জনসম্মুখে বসিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে কাঁচি দিয়ে একজনের চুল কেটে দেওয়া হয় এবং দ্বিতীয় দফায় উপস্থিত লোকজনের সামনে তাদের স্বজনদের দিয়েও মারধর করানো হয়।

ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা বলছেন, অভিযুক্তরা অপরাধী হলেও তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে প্রকাশ্যে এভাবে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

নির্যাতিত যুবক জমজম বলেন, তারা কোনো চুরি করেননি। তার ভাষায়, মিথ্যা অভিযোগ তুলে তাদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, এখন ঠিকভাবে কথাও বলতে পারছেন না এবং সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।

ইউপি সদস্য রিপন আলী বলেন, ইকরামুলের দোকানে চুরির ঘটনা ঘটেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। অভিযুক্তদের পুলিশের হাতে না দিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তবে মারধরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ইউনিয়ন বিএনপির সভাপতি বাসিরুল হাসান আজিজ বলেন, অভিযুক্তদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারাই বিচার করেছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমাতারা বলেন, অপরাধ হয়ে থাকলে তাদের থানায় দেওয়া যেত। বিচার নাম করে শত শত মানুষের সামনে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন এবং ঘটনার নিন্দা জানান।

স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মাউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম বলেন, ঘটনাটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। তার মতে, সালিশ বাংলাদেশের পুরোনো সামাজিক প্রথা হলেও এর নামে কাউকে বেঁধে রাখা, মারধর করা বা চুল কেটে অপমান করার কোনো সুযোগ নেই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মেহেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, দেশে আইন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। কেউ অপরাধ করলে আদালতে তার বিচার হবে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার সংবিধান কাউকে দেয়নি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে প্রকাশ্যে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার বলেন, চুরির ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ওই গ্রামে চুরির একটি ঘটনা নিয়ে স্থানীয়ভাবে রাজনৈতিক নেতা ও মাতব্বররা বসে বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা তিনি শুনেছেন।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au