চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব থেকে তাঁর আনুষ্ঠানিক বিদায় কার্যকর হলো।
এর আগে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। ওই সময় স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বও তাঁদের হাতে ন্যস্ত করা হয়েছিল।
এই তিন বিশেষ সহকারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমানকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। এর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। সর্বশেষ পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জনমনে নানা আলোচনা ও সমালোচনা চলছিল।
এমন প্রেক্ষাপটেই খোদা বকশ চৌধুরীর পদত্যাগের ঘটনা সামনে এলো। তবে তিনি ঠিক কোন কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au