বাংলাদেশ

বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুন, মারা গেলেন ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি

  • 1:57 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের আগুনে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতির (৮) পর এবার তার বড় বোন সালমা আক্তার স্মৃতিও (১৭) মারা গেছেন।

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকা সালমা আক্তার স্মৃতি (১৭) বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যান। এর আগে একই ঘটনায় তার ছোট বোন, শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮) ঘটনাস্থলেই নিহত হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে স্মৃতির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল হোসেন নিজেও ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের বসতঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরসহ আসবাবপত্র পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতি। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার বিথি। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসকরা জানান, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে। অপরদিকে বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে তাকে পরদিনই হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দুটি বন্ধ অবস্থায় এবং একটি খোলা ছিল। তবে প্রাথমিকভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সরাসরি আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আগুনে দগ্ধ হয়ে প্রথমে শিশু আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই শাখার আরও খবর

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

১৮ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান, মৃতের সংখ্যা বেড়ে ৮

মেলবোর্ন, ২৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলা এলাকায় নির্মাণাধীন একটি গুদামের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনার…

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au