বাংলাদেশ

ভোর থেকেই স্লোগানে উত্তাল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, অপেক্ষায় তারেক রহমান

  • 4:32 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
পূর্বাচল ৩০০ ফিটে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে বিএনপির নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে, ছবি: প্রথম আলো

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনাস্থলে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামে পরিচিত, সেখানে জড়ো হতে শুরু করেন।

সকাল আটটার দিকে পুরো এলাকা বিএনপির পতাকা, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সংবর্ধনাস্থল। ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’-এমন নানা স্লোগানে আবেগ ও প্রত্যাশার প্রকাশ ঘটান নেতা–কর্মীরা।

সরেজমিন দেখা যায়, কুড়িল মোড় থেকে শুরু করে গণসংবর্ধনা মঞ্চের আশপাশ পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে শত শত ব্যানার ও ফেস্টুন। কুড়িল সংলগ্ন এলাকায় দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের কাঠামোয় নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে।

গণসংবর্ধনাকে ঘিরে পুরো জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় বসানো হয়েছে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন, যাতে দূরে অবস্থান করেও নেতা–কর্মীরা মূল মঞ্চের কার্যক্রম দেখতে পারেন। পাশাপাশি রাস্তার ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক।

নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। মঞ্চের দুই পাশে স্থাপন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি সেখানে দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরাও।

কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা আমাদের নেতার অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার অবসান হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।

দলীয় সূত্র জানায়, জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনেই তারেক রহমান দেশে ফিরছেন। আজ বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে তাঁকে স্বাগত জানিয়ে সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা মঞ্চে নেওয়া হবে। সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। দীর্ঘ প্রায় ১৭ বছর পর তাঁর এই দেশে ফেরা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au