বাংলাদেশ

‘চাঁদাবাজ’ তকমা দিয়ে রাজবাড়ীতে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

  • 6:08 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশায় ‘চাঁদাবাজ’ তকমা দিয়ে অমৃত মন্ডল (সম্রাট) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ‘স্থানীয় মানুষ’। তিনি হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে।

তবে পুলিশ দাবি করেছে, ওই যুবককে কথিত ‘সম্রাট বাহিনীর’ প্রধান। কিন্তু অমৃতের পরিবার পুলিশের এমন দাবি অস্বীকার করেছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানিয়েছে, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে শহীদ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অমৃত তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যায়।

“এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে অমৃতকে আটক করে। পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।”

সে সময় দুইটি অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তার নাম সেলিমকে।

ওসির দাবি, সম্রাট নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করতো। তার নামে হত‌্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি।

অমৃত মন্ডলের পরিবার এবং স্থানীয় ক কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। মিথ্যা অভিযোগ এনে কৌশলে তাকে হত্যা করা হয়েছে।

কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দিপু চন্দ্র দাস নামের একজন পোশাক শ্রমিককে পিটিয়ে নগ্ন করে পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি। প্রমোশন সংক্রান্ত দ্বন্দ্বে ধর্ম নিয়ে গুজব রটায় তারই কয়েকজন সহকর্মী।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au