রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই-আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘদিন পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে শুধু একটি দলের প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “এই জনসমুদ্রে যারা উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যারা আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি ধর্মীয় মূল্যবোধের কথা তুলে ধরে দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে বলেন, যদি সৃষ্টিকর্তার দয়া এই দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
আগামী দিনের রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যাঁরা দায়িত্বে আসবেন, তাঁদের ন্যায়পরায়ণতার সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করতে হবে। তিনি বলেন, “নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
গণসংবর্ধনার মঞ্চ থেকে দেওয়া এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সমর্থকেরা এটিকে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা হিসেবে দেখছেন, আর বিশ্লেষকেরা বলছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান দেশের রাজনীতিতে নিজের অবস্থান ও ভাবনার কাঠামো স্পষ্ট করার চেষ্টা করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au