বিশ্ব

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

  • 2:25 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে মেডিকেল ইভাকুয়েশন মিশনে থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বিদেশি পর্যটক ছাড়াও একজন স্থানীয় চিকিৎসক, একজন ট্যুর গাইড ও হেলিকপ্টারের পাইলট রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে। আল জাজিরার খবরে বলা হয়, বুধবার কিলিমাঞ্জারোর বারাফু ক্যাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। পাহাড়ে আরোহনের সময় অসুস্থ হয়ে পড়া কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করতে এটি পাঠানো হয়। উড্ডয়নের সময় পাহাড়ের উচ্চাঞ্চলে কিবো হাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগওয়া বলেন, পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের অনুরোধে হেলিকপ্টারটি উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনাস্থলটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর চূড়ার দিকে যাওয়ার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ ও দুর্গম রুট।

নিহত বিদেশি পর্যটকদের পরিচয় ও নাগরিকত্ব এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মাউন্ট কিলিমাঞ্জারোতে পর্বতারোহণের সময় উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহারের ঘটনা নতুন নয়। তবে এই দুর্ঘটনা পাহাড়ি এলাকায় উড্ডয়ন ও উদ্ধার কার্যক্রমের ঝুঁকি আবারও সামনে আনল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au