অস্ট্রেলিয়া

২০২৬ সালে অস্ট্রেলিয়াজুড়ে কার্যকর হচ্ছে নতুন সড়ক আইন

  • 8:47 am - December 26, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
২০২৬ সালে কার্যকর হতে যাওয়া নতুন সড়ক আইনগুলো অস্ট্রেলিয়াজুড়ে চালকদের জন্য আরও কঠোর গতি সীমা, বাড়তি জরিমানা এবং আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করবে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: অস্ট্রেলিয়াজুড়ে ২০২৫ সালে বেশ কিছু বড় ধরনের সড়ক আইন কার্যকর হওয়ার পর, ২০২৬ সালেও আরও কঠোর ও বিস্তৃত পরিবর্তন আসছে। নতুন বছরের শুরুতেই চালকদের জন্য নতুন নিয়ম ও শাস্তির বাস্তবতা তৈরি হতে যাচ্ছে। এগুলোর প্রধান উদ্দেশ্য হলো সড়কে মানুষের জীবন আরও নিরাপদ করা, কারণ চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

নতুন নিয়ম লঙ্ঘন করলে চালকদের বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। ইতোমধ্যেই অনেক রাজ্যে গতি সীমা কমানো, জরিমানার অঙ্ক বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নজরদারি ব্যবস্থা চালু হয়েছে। ২০২৬ সালে এই প্রবণতা আরও জোরদার হবে।

কুইন্সল্যান্ডে আরও কমবে গতি সীমা

কুইন্সল্যান্ড রাজ্য ব্যস্ত এলাকায় গতি সীমা ধীরে ধীরে কমিয়ে আনছে। ২০২৬ সালেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনেক এলাকায় ৫০ কিমি থেকে কমিয়ে ৪০ কিমি করা হয়েছে। হার্ভি বে এসপ্ল্যানেড ও কেয়ার্নস সিবিডির মতো এলাকায় এই পরিবর্তন সফল হওয়ায় ২০২৬ সালে রাজ্যজুড়ে আরও অনেক শহুরে এলাকায় ৪০ কিমি সীমা চালু করা হবে।

ভিক্টোরিয়ায় জরিমানা আদায়ের নিয়ম বদল

২০২৬ সালের ১ জুলাই থেকে ‘Fines Reform Regulations 2026’ এবং ‘Infringements Regulations 2026’ কার্যকর হবে। এতে জরিমানা না দেওয়া চালকদের জন্য পরিশোধের সময়সীমা ও অর্থের পরিমাণ নতুনভাবে নির্ধারিত হবে। পাশাপাশি, রাস্তার পাশে থেমে থাকা বা ধীরগতির যানবাহনের পাশ দিয়ে যাওয়ার সময় ৪০ কিমি গতিসীমা এখন থেকে রোডসাইড সহায়তা গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য।

তাসমানিয়ায় আরও কড়াকড়ি

তাসমানিয়ার Towards Zero Road Safety Strategy (২০১৭–২০২৬) শেষ বছরে প্রবেশ করছে। রাজ্যের লক্ষ্য ছিল বছরে গুরুতর আহত ও নিহতের সংখ্যা ২০০-এর নিচে নামানো, কিন্তু এখনো তা ৩০০-এর বেশি রয়েছে। ফলে পুলিশ ও সরকার ২০২৬ সালে অভিযান ও প্রচার আরও জোরদার করবে। এছাড়া স্কুল জোনে গতি সীমা ৪০ কিমি থেকে ৩০ কিমিতে নামানোর বিষয়েও আলোচনা চলছে।

নিউ সাউথ ওয়েলসে স্কুল জোনে ৩০ কিমি প্রস্তাব

এনএসডব্লিউ-তে স্কুল জোন ও জনবহুল এলাকায় গতি সীমা ৪০ কিমি থেকে ৩০ কিমিতে নামানোর প্রস্তাব সংসদে রয়েছে। পাস হলে এটি ২০২৬ সালে কার্যকর হবে। এছাড়া নতুন মোটরসাইকেল চালকদের জন্য গ্লাভস ও হাই-ভিজিবিলিটি ভেস্ট বাধ্যতামূলক করা হবে।

এসিটিতে এআই ক্যামেরা

ক্যানবেরা (ACT)-তে এআই প্রযুক্তি ব্যবহার করে সিটবেল্ট না পরা শনাক্ত করতে নতুন ক্যামেরা বসানো হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে এগুলো চালু রয়েছে এবং ২০২৬ সালে আরও বিস্তৃতভাবে প্রয়োগ হবে।

সাউথ অস্ট্রেলিয়ায় স্কুল এলাকায় ৪০ কিমি

২০২৬ সালের শেষ নাগাদ দক্ষিণ অস্ট্রেলিয়ার সব স্কুলসংলগ্ন প্রধান সড়কে সময়ভিত্তিক ৪০ কিমি গতি সীমা চালু করা হবে।

বয়স্ক চালকদের জন্য কড়াকড়ি

ডিসেম্বর ২০২৫ থেকে ৭৫ বছরের বেশি বয়সী চালকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু হয়েছে। ৮০ বছরের বেশি হলে প্রতি বছর মেডিকেল পরীক্ষা দিতে হবে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নর্দার্ন টেরিটরি ২০২৬ সালের শুরুতে এই জাতীয় কাঠামোতে যুক্ত হবে।

সব মিলিয়ে ২০২৬ সালের এই নতুন সড়ক আইন ও নজরদারি ব্যবস্থা অস্ট্রেলিয়ার সড়কগুলোকে আরও নিরাপদ করতে চায়। ফলে চালকদের জন্য এটি হবে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার সময়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au