সর্বশেষ

বিল গেটস কন্যা ফোবির ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল

  • 5:50 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস আবারও প্রেম পড়েছেন। সম্প্রীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে ফোবি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দেন, যা তাদের প্রেমে পড়ার কথা তুলে ধরে।

২৩ বছর বয়সী মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফোবিকে ওই পোস্টের স্বাগত জানিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেন, প্রথম ভালোবাসা আবার ফিরে এসেছে। দুজনকে ধন্যবাদ। আরেকজন লিখেছেন, এটার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের অনেক ভালোবাসি। খানিকটা মজা করে একজন লিখেছেন, চ্যাজ একজন ধৈর্যশীল লোক। ফোবি, তার হৃদয় নিয়ে খেলা বন্ধ করো। সে একজন দয়ালু মানুষ।

ফোবির জন্য একেবারেই নতুন কেউ নন চ্যাজ ফ্লিন। একই হাইস্কুলে পড়াশোনার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব, অল্প সময়ের সম্পর্ক ছিল। অনেক বছর পর সেই হাইস্কুলের বন্ধুত্ব যেন নতুন করে প্রেমে রূপ নিল।

চ্যাজের সঙ্গে নতুন করে সম্পর্কের আগে আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে ছিলেন ফোবি। আর্থার সম্পর্কে কিংবদন্তি গায়ক পল ম্যাককার্টনির নাতি। ২০২৩ সালে তাদের প্রেম শুরু হয়। মিডিয়ার চোখ এড়িয়ে বেশ গোপনে সম্পর্ক চালালেও, ২০২৫ সালের শেষের দিকে সে সম্পর্কে ইতি ঘটে। ব্রেকআপের কয়েক মাস পরই শৈশবের ভালোবাসায় ফিরে গেলেন ফোবি গেটস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au