সর্বশেষ

তারেক রহমানকে নিয়ে পরীমনির প্রশংসা ভাইরাল

  • 6:32 pm - December 26, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল গণসংবর্ধনায় তার দেওয়া বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও এই ভাষণ ব্যাপক সাড়া ফেলেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়’… যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই।’

তারেক রহমানের মুখে সাধারণ মানুষের অধিকারের কথা শুনে পরীমনির এই প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। শুধু পরীমনিই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা তারেক রহমানের এই ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ বক্তব্যের প্রশংসা করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টা ৫৭ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংবর্ধনায় ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au