সর্বশেষ

মানবতার সুরে টেইলর সুইফট

  • 10:05 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- মঞ্চের ঝলমলে আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরেও টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। এবার তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন।

বড় অঙ্কের অনুদানটি বিশেষভাবে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তার জন্য দেওয়া হয়েছে। এর আগেও টেইলর সুইফট ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। গত বছরের অক্টোবরে তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন হারিকেন হেলেন ও মিল্টন পরবর্তী ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায়। এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পরও ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তিনি।

মার্কিন গণমাধ্যম অনুযায়ী, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত মঙ্গলবার ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এ তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এ উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au