সর্বশেষ

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

  • 12:45 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:২৪৪ বার

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলের এক যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের পর এনসিপির দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং সেজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দলীয় সহকর্মীদের জন্য শুভকামনা জানান তিনি।

পদত্যাগের কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তাসনিম জারা। সেখানে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা নিজেকে খিলগাঁও, সবুজবাগ ও মুগদার ‘ঘরের মেয়ে’ হিসেবে উল্লেখ করে লেখেন, খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি দলীয় প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি ভোটারদের দিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না। সে লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাসনিম জারা আরও উল্লেখ করেন, দলীয় প্রার্থী হলে সাংগঠনিক কাঠামো, কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে, যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার থাকবে না। এ অবস্থায় তার একমাত্র ভরসা ভোটাররাই। সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে তিনি এলাকাবাসীর সমর্থন চান।

আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা–৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে জানান তিনি। এ কাজে স্বেচ্ছাসেবক ও স্থান দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এ ছাড়া এর আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা অনুদান দিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তনের কারণে যারা টাকা ফেরত নিতে চান, তাদের অর্থ ফেরতের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তাসনিম জারা।

এনসিপির একজন জ্যেষ্ঠ নেতার পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ঢাকা–৯ আসনের নির্বাচনী সমীকরণে এ সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে, তা নিয়ে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au