বাংলাদেশ

মাদক ব্যবসা নিয়ে বিরোধে এনসিপির শ্রমিক নেতাকে গুলি: র‌্যাব

  • 2:10 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
মোতালেব শিকদার, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর-  মাদকের ব্যবসা ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকশক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। আটক ব্যক্তিরা হলেন ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মাহাদিন। শুক্রবার গভীর রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকাইয়া শামীম নিজেই গুলির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের একপর্যায়ে মোতালেব শিকদারকে তিনি নিজ হাতে মাথায় গুলি করেন।

আটক ঢাকাইয়া শামীম (৩২) নগরীর গোবরচাকা এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে মাহাদিন (২১) একই এলাকার মৃত শেখ ইব্রাহিমের ছেলে। গুলির সময় মাহাদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজ নামের একটি বাসার ভেতরে এ গুলির ঘটনা ঘটে। বাসাটি যুবশক্তি নেত্রী মোসা. তনিমা তন্বী ভাড়া নিয়েছিলেন। ঘটনার পর পুলিশ তন্বীকে গ্রেপ্তার করে এবং ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন মো. আরিফকে আটক করে খুলনা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ শুক্রবার রাতে ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শামীম জানান, ওই বাসায় আগে থেকেই মাদক ব্যবসা ও সরবরাহ চলত। ২২ ডিসেম্বর সকালে মাদক নিতে তিনি সহযোগীদের নিয়ে সেখানে যান। মোতালেব শিকদারের কাছে মাদক না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি অস্ত্র দিয়ে গুলি চালান এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।

র‌্যাব জানিয়েছে, ঘটনার সময় বাসাটিতে তন্বী, মোতালেব শিকদার, আরিফ, ইফতি, তন্বীর স্বামী তানভীর, বন্ধু ইমরান এবং ইফতির এক চাচাতো ভাই উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au