লিড নিউজ

ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

  • 4:35 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার
বড়লেখা থানা,

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর-  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দুই সহোদরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে ঢুকে চালানো এই হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজন হলেন লন্ডনপ্রবাসী এক ছাত্রলীগ নেতার বাবা ও চাচা। স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম। জামাল উদ্দিনের বয়স ছিল ৫৫ বছর। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা। মাত্র ছয় মাস আগে তিনি কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। তার ছোট ভাই আব্দুল কাইয়ুমের বয়স ৪৮ বছর। তিনি পেশায় কৃষক।

এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হামলার সময় জমির উদ্দিন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। তবে কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রব বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে নিহতদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় রাজনৈতিক বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au