বিশ্ব

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে! সেতু থেকে নীচে পড়ে গেল রেলের ১০টি বগি! ১৯টি লাইনচ্যুত!

  • 3:01 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:২৩৬ বার
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে! সেতু থেকে নীচে পড়ে গেল রেলের ১০টি বগি! ১৯টি লাইনচ্যুত! ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বিহারের জামুই জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সিমেন্টবোঝাই মালগাড়ির অন্তত ১৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ১০টি বগি সেতু থেকে নিচে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর ওপর নির্মিত একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলরত সিমেন্টবোঝাই মালগাড়িটি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাস্থলটি আসানসোল রেল ডিভিশনের আওতাধীন ব্রিজ নম্বর ৬৭৬ ও খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে।

ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় সেতুর ওপর থাকা একাধিক বগি উল্টে যায় এবং অন্তত ১০টি বগি সরাসরি নদীতে পড়ে যায়। বগিগুলোতে থাকা বিপুল পরিমাণ সিমেন্ট সেতু ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই দুর্ঘটনার ফলে কিউল–জসিডিহ শাখায় আপ ও ডাউন উভয় দিকের রেল চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও মালবাহী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, আরপিএফ ও রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।

রেল প্রশাসন জানিয়েছে, ঝাঝা ও জসিডিহ থেকে বিশেষ ট্রেন এবং ভারী উদ্ধারযন্ত্র পাঠানো হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেলপথ স্বাভাবিক করার কাজ চলছে। দুর্ঘটনায় প্রাণহানি না ঘটলেও রেল অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au