বিশ্ব

ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল

  • 4:54 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনীর হামলা আর শুধু সাংবাদিকদের হত্যা, আহত করা, গ্রেপ্তার বা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিয়নটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের আত্মীয়স্বজনের ওপর হামলা উদ্বেগজনকভাবে বেড়েছে। তাদের ভাষায়, এটি সাংবাদিকতাকে অস্তিত্ব সংকটে ফেলার একটি সুস্পষ্ট কৌশল, যেখানে পেশাগত দায়িত্ব পালনের মূল্য দিতে হচ্ছে সাংবাদিকদের পরিবারকে।

ইউনিয়নের ফ্রিডমস কমিটির নথিভুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে সাংবাদিকদের পরিবারের ওপর হামলা একটি পুনরাবৃত্ত ও সংগঠিত ধারায় পরিণত হয়েছে। এই সময়ে গাজা উপত্যকায় অন্তত ৭০৬ জন সাংবাদিকের আত্মীয় নিহত হয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৪৩৬ জন সাংবাদিকের আত্মীয় নিহত হন। ২০২৪ সালে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ২০৩ জনে। চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। একই সময়ে বহু সাংবাদিক পরিবার জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার ব্যাপকতা ও ধারাবাহিকতা ইঙ্গিত দেয় যে এগুলো কোনো বিচ্ছিন্ন বা এলোমেলো যুদ্ধপরিস্থিতির ফল নয়। বরং সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই কৌশল নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক এক ঘটনায় কয়েক দিন আগে উদ্ধারকর্মীরা সাংবাদিক হিবা আল-আবাদলা, তার মা এবং আল-আস্তাল পরিবারের প্রায় ১৫ জন সদস্যের মরদেহ উদ্ধার করেন। প্রায় দুই বছর আগে খান ইউনিসের পশ্চিমে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের মতে, এসব ঘটনায় শত শত শিশু, নারী ও বয়স্ক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একমাত্র ‘অপরাধ’ ছিল পরিবারের একজন সদস্যের সাংবাদিকতা পেশা। সংগঠনটি একে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au