লিড নিউজ

এনসিপিতে ভাঙনের সুর: এবার পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

  • 6:23 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:৩০৭ বার
তাজনূভা জাবীন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এবার পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

তাজনূভা জাবীন এনসিপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছিল। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পর হঠাৎ তার পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতায় যেতে গিয়ে এনসিপি বর্তমানে স্পষ্ট সংকটে পড়েছে। দলটির ভেতরে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র মতভেদ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করে প্রকাশ্য প্রতিক্রিয়া জানাচ্ছেন, যার ধারাবাহিকতায় একের পর এক নেতার পদত্যাগের ঘটনা ঘটছে।

এর আগে জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়টি প্রায় চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় দল ছাড়ার ঘোষণা দেন তাসনিম জারা। তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব এবং রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। তার পদত্যাগের এক দিনের মধ্যেই তাজনূভা জাবীনের সরে দাঁড়ানোর ঘোষণা এলো, যা দলটির ভেতরের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এছাড়া গত বৃহস্পতিবার এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল হক। তিনি দলটির ভেতরে জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত ছিলেন। একাধিক প্রভাবশালী নেতার ধারাবাহিক পদত্যাগে এনসিপির রাজনৈতিক অবস্থান এবং আসন্ন নির্বাচনে দলটির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা নিয়ে দলের ভেতরে যে বিভক্তি তৈরি হয়েছে, তা এনসিপির ভবিষ্যৎ নেতৃত্ব ও নির্বাচনী প্রস্তুতিকে কতটা প্রভাবিত করবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দলটির অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে চলে এসেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au