সর্বশেষ

জাপানে মহাসড়কে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ২

  • 4:22 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
জাপানে মহাসড়কে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ২। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- জাপানের গুন্মা প্রিফেকচারের একটি মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৫০টি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিনাকামি এলাকার কান-এতসু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিতে থাকলে পুরো এলাকায় বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়। সংঘর্ষের পর অন্তত ১০টি যানবাহনে আগুন ধরে যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

নিহতদের মধ্যে একজন টোকিওর ৭৭ বছর বয়সী নারী। অপর নিহত ব্যক্তির মরদেহ পুরোপুরি পুড়ে যাওয়া একটি ট্রাকের চালকের আসন থেকে উদ্ধার করা হয়েছে। আহত ২৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা জারি ছিল। তুষারের কারণে রাস্তার ওপর বরফ জমে তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। এতে করে ট্রাক ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং ভয়াবহ এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি জাপানের গণমাধ্যম এনএইচকে-কে জানান, তিনি হঠাৎ একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে দেখেন। তাকে সহ প্রায় ৫০ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি টোল প্লাজায় সরিয়ে নেওয়া হয়। সেখানেই তারা সারা রাত অবস্থান করেন।

দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে। আগুন নেভানোর পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের ওই অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সারিবদ্ধভাবে পুড়ে যাওয়া ও বিধ্বস্ত অসংখ্য গাড়ি আটকে থাকতে দেখা গেছে।

মহাসড়ক পরিচালনাকারী সংস্থা নেক্সকো জানিয়েছে, আগুনের তাপে সড়কের উপরিভাগের কোনো ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। আপাতত পর্যটক ও সাধারণ যাত্রীদের ওই মহাসড়ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au