বাংলাদেশ

ফরিদপুরে ‘ধর্ম অবমাননার’ কথিত অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

  • 4:09 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ‘ধর্ম অবমাননার’ অভিযোগে জয় সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ২৬ ডিসেম্বর কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত জয় সরকার ২২ বছর বয়সী। তিনি ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার আলীপুর এলাকার বাসিন্দা এবং শংকর কুমার সরকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ‘Arafatul Ashik’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলামিক ইতিহাসসংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্য ঘরে জয় সরকার ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে নিয়ে অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে তার মন্তব্যের দুটি স্ক্রিনশট ‘Loge achi.com’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়। সেখান থেকে স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বিষয়টি ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফরিদপুর শহরে উত্তেজনা তৈরি হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জয় সরকারকে গ্রেফতার করে।

এ ঘটনায় পরদিন শনিবার ২৭ ডিসেম্বর ফরিদপুর জেলার সকল নাগরিকের পক্ষে মো. সারাফাত আহম্মেদ শুভ কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাপ্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে জয় সরকার পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ আরও জানায়, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ডের বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au