সর্বশেষ

১৭ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

  • 10:21 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
১৭ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ ও উৎসাহ দেখা যায়।

দীর্ঘ ১৭ বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলের নেতাকর্মীরা।

এর আগে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর রোববার (২৭ ডিসেম্বর) তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এটি তার প্রথম উপস্থিতি।

সোমবার বিকেলে নয়াপল্টনে পৌঁছালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগে থেকেই জড়ো হওয়া হাজার হাজার নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কার্যালয়ের আশপাশে ভিড় করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

কেন্দ্রীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, যার যেটুকু অবস্থান আছে সেখান থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে দেশ পুনর্গঠনের চেষ্টা করতে হবে।

তারেক রহমানের আগমন উপলক্ষে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au