বাংলাদেশ

প্রার্থী হবেন না আসিফ মাহমুদ

  • 12:17 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
আসিফ মাহমুদ।

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিয়েছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। দলটির নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আসিফ মাহমুদ দলটির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি এনসিপির মুখপাত্র হিসেবেও কাজ করবেন।

নাহিদ ইসলাম জানান, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদ আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, জুলাই আন্দোলনে আসিফ মাহমুদ ছিলেন অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেওয়ার মাধ্যমে দলের সাংগঠনিক ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, দলের পক্ষ থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তা তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করবেন। তিনি জানান, দলের সব প্রার্থীকে বিজয়ী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। একই সঙ্গে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতেও ভূমিকা রাখবেন।

এর আগে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের সমন্বয়ে আসিফ মাহমুদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মনে করছে।

এই শাখার আরও খবর

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au