বাংলাদেশ

ভোলায় বিএনপির বিক্ষোভ ঘিরে ককটেল বিস্ফোরণ, বিজেপি কার্যালয়ে হামলা

  • 4:53 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
একদল দুর্বৃত্ত বিজেপির জেলা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর এবং পুলিশি ফাঁকা গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।

জেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ভোলা জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় ও কালীবাড়ির চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে ফেরার পথে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিছিলকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে মিছিলকারীদের একটি অংশ নতুন বাজার এলাকায় অবস্থিত আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এই সুযোগে একদল দুর্বৃত্ত বিজেপির জেলা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙা হয়। পাশাপাশি নির্বাচনি লিফলেট ও কাগজপত্র বাইরে ছুড়ে ফেলা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা অভিযোগ করে বলেন, বিকাল পর্যন্ত তাদের অফিস বন্ধ ছিল। বিএনপির মিছিল যাওয়ার সময় একদল সন্ত্রাসী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং অফিস চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।

অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সিফাত হত্যার বিচারের দাবিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। বিজেপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিএনপি বা তাদের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একদল দুর্বৃত্ত বিজেপির অফিসে ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au