বিশ্ব

বিষণ্নতার দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসকের সহায়তায় মৃত্যুর সিদ্ধান্ত কানাডীয় অভিনেত্রীর

  • 2:23 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:২৫০ বার
কানাডীয় অভিনেত্রী ও কৌতুকশিল্পী ক্লেয়ার ব্রোসো, যিনি চিকিৎসকের সহায়তায় নিজের জীবন শেষ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর: একজন খ্যাতনামা কানাডীয় অভিনেত্রী ও কৌতুকশিল্পী ক্লেয়ার ব্রোসো (৪৮) বছরের পর বছর তীব্র বিষণ্নতা ও নানা মানসিক রোগের সঙ্গে লড়াই করার পর চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। মন্ট্রিয়ালে জন্ম নেওয়া ব্রোসো ফরাসি ও ইংরেজি-দু’টি ভাষাতেই সাবলীল এবং হলিউডের বহু চলচ্চিত্র ও মঞ্চপ্রযোজনায় অভিনয় করেছেন।

ব্রোসোর মানসিক অসুস্থতার শুরু কিশোর বয়সেই। ১৪ বছর বয়সে তাঁর ‘ম্যানিক ডিপ্রেশন’ ধরা পড়ে। পরবর্তী সময়ে তাঁর মধ্যে উদ্বেগ, দীর্ঘস্থায়ী আত্মহত্যামুখী ভাবনা, খাদ্যাভ্যাসজনিত সমস্যা, ব্যক্তিত্বজনিত ব্যাধি, মাদকাসক্তি, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারসহ একাধিক মানসিক জটিলতা চিহ্নিত হয়। নিজের সাবস্ট্যাক ব্লগে লেখা এক খোলা চিঠিতে তিনি আগেও একাধিক আত্মহত্যা প্রচেষ্টার কথা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রজুড়ে মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও কাউন্সেলরের কাছে চিকিৎসা নিয়েও তাঁর অবস্থার স্থায়ী উন্নতি হয়নি বলে জানান তিনি।

২০২১ সালে ব্রোসো কানাডার Medical Aid in Dying (MAiD) কর্মসূচির আওতায় ইউথেনেশিয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন। এই কর্মসূচি ‘গুরুতর ও আরোগ্যহীন’ রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের সহায়তায় জীবনাবসানের সুযোগ দেয়। তবে মানসিক রোগের ভিত্তিতে MAiD পাওয়ার বিধান কার্যকরের সময়সীমা একাধিকবার পিছোনোয় তাঁর আবেদন ২০২৭ সালের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এ কারণে তিনি অন্টারিও সুপিরিয়র কোর্টে অভিযোগও করেছেন, যেখানে তিনি মৌলিক অধিকার লঙ্ঘনের কথা তুলেছেন।

দীর্ঘদিনের তীব্র বিষণ্নতা ও একাধিক মানসিক রোগের সঙ্গে লড়াইয়ের পর এই সিদ্ধান্ত নেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রোসো বলেন, কাজের সেটে তিনি স্বাভাবিক থাকলেও রাতে একা হলে ভেঙে পড়তেন-কান্না, চিৎকার আর আত্মহত্যার তীব্র ইচ্ছা তাঁকে গ্রাস করত।

ক্যারিয়ারের শুরুতে ১৬ বছর বয়সে তিনি কুইবেকের একটি নামী নাট্যকলেজে ভর্তি হন, পরে নিউইয়র্কের Neighborhood Playhouse School of the Theatre–এ পড়াশোনা করেন। মিউজিক্যাল, চলচ্চিত্র ও টেলিভিশনে তিনি কাজ করেছেন; Entertainment Tonight Canada ও The Strombo Show–এও তাঁর উপস্থিতি ছিল। জেমস ফ্রাঙ্কো ও ড্যানিয়েল স্টার্নের সঙ্গে টিভি প্রকল্পে কাজ, লস অ্যাঞ্জেলেসে বিজ্ঞাপন, কমেডি ক্লাব চুক্তি- সবই তাঁর ক্যারিয়ারের অংশ।

তবে সাফল্যের মধ্যেও মানসিক অসুস্থতা তাঁকে বারবার পেছনে টেনেছে। ২০১৬ সালে এক মদ্যপান ও মাদকসেবনের ঘটনায় পড়ে গিয়ে মুখে গুরুতর আঘাত পান তিনি, এরপর সোবরে থাকেন এবং নিবিড় মনোরোগ চিকিৎসা নেন। কয়েক বছর কিছুটা স্থিতি এলেও ২০২১ সালে আবার আত্মহত্যা প্রচেষ্টা করেন।

বর্তমানে ব্রোসো কানাডা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন, যাতে মানসিক রোগের ক্ষেত্রেও MAiD–এর অধিকার নিশ্চিত করা হয়। তাঁর সঙ্গে সাবেক যুদ্ধসংবাদদাতা জন স্কালি- যিনি PTSD–তে ভুগছেন-এই মামলায় যুক্ত হয়েছেন।

এই ঘটনাটি কানাডায় মানসিক স্বাস্থ্য ও চিকিৎসকের সহায়তায় মৃত্যুর অধিকার নিয়ে চলমান বিতর্ককে আবার সামনে এনেছে।

আপনি কি বিষন্নতায় ভুগছেন? আপনি একা নন। কথা বললে সাহায্য পাওয়া যায়:
Lifeline (অস্ট্রেলিয়া): 13 11 14Beyond Blue: 1300 22 4636Kids Helpline: 1800 55 1800

সূত্র: নিউজ ডট কম

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ

মেলবোর্ন, ২১ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। শিক্ষার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au