সর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মোদি ও রাহুল গান্ধী

  • 10:35 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

মেলোবোর্ন, ৩০ ডিসেম্বর- দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে। পোস্টের শেষাংশে তিনি খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি খালেদা জিয়ার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সূত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au