বিশ্ব

জার্মানিতে ব্যাংকের ভল্ট রুম থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ডাকাতি

  • 3:59 am - December 31, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩১ ডিসেম্বর- জার্মানির পশ্চিমাঞ্চলের শহর গেলসেনকিরখেনে একটি সেভিংস ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট রুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিশাল আকারের ড্রিল ব্যবহার করে ভল্টে ঢুকে ডাকাতরা নগদ অর্থ, সোনা ও গয়না মিলিয়ে আনুমানিক ৩০ মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ চুরি করেছে। ঘটনার পরও অভিযুক্তরা পলাতক রয়েছে।

পুলিশের তথ্যমতে, স্পারকাসে সেভিংস ব্যাংকের ভল্টে থাকা তিন হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলা হয়েছে। ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার শত শত উদ্বিগ্ন গ্রাহক ব্যাংক শাখার বাইরে জড়ো হন নিজেদের সেফ বক্সের তথ্য জানতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তদন্তকারীরা ধারণা করছেন, অপরাধীরা ব্যাংকের পার্কিং গ্যারেজ থেকে ভেতরে ড্রিল করে সরাসরি ভূগর্ভস্থ ভল্ট রুমে প্রবেশ করে। সন্দেহ করা হচ্ছে, পুরো সপ্তাহান্তজুড়ে তারা ভেতরে অবস্থান করে একের পর এক সেফ বক্স ভেঙেছে। সোমবার ভোরে অগ্নি সতর্কতা সংকেত বেজে ওঠার পর এবং জরুরি সেবা কর্মীরা একটি গর্ত দেখতে পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

সাক্ষীরা জানিয়েছেন, শনিবার রাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত পার্কিং গ্যারেজের সিঁড়িঘরে কয়েকজন পুরুষকে বড় বড় ব্যাগ বহন করতে দেখা গেছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সোমবার ভোরে একটি কালো অডি আরএস–৬ গাড়িকে গ্যারেজ ছাড়তে দেখা যায়, যার ভেতরে মুখোশধারী লোকজন ছিল। পুলিশ জানিয়েছে, গাড়িটির লাইসেন্স প্লেট হানোভার শহর থেকে আগেই চুরি করা হয়েছিল।

পুলিশের এক মুখপাত্র এই ডাকাতিকে ‘অত্যন্ত পেশাদারভাবে সম্পন্ন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি পরিকল্পনা ও বাস্তবায়নের দিক থেকে হলিউডের ‘ওশানস ইলেভেন’ ছবির ডাকাতির সঙ্গে তুলনীয়। তাঁর ভাষায়, এমন ঘটনা ঘটাতে হয় ব্যাপক পূর্বপরিকল্পনা, নয়তো অত্যন্ত উচ্চমাত্রার অপরাধপ্রবণতা প্রয়োজন।

পুলিশ জানায়, প্রতিটি সেফ ডিপোজিট বক্সের গড় বীমামূল্য ধরা হয়েছে ১০ হাজার ইউরো। সে হিসাবে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন ইউরো। তবে কিছু ভুক্তভোগী জানিয়েছেন, তাদের ক্ষতির পরিমাণ বীমা কাভারেজের চেয়ে অনেক বেশি হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ব্যাংক শাখাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এখনো ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

মেলবোর্ন, ২১ আগষ্ট – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর অঞ্চলটি ছেড়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫…

শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে: অমিত শাহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী…

১৩ বছরের কিশোরীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, কুইন্সল্যান্ডের ‘অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট টাইম’ আইন নিয়ে প্রশ্ন

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৩ বছরের এক কিশোরীকে দুই কিশোরী মিলে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au