অস্ট্রেলিয়া

সম্পাদকীয় | নতুন বছরের প্রত্যয়ে ওটিএন বাংলা

  • 3:38 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:২৭৮ বার

মেলবোর্ন, ৩১ ডিসেম্বর: একটি মিডিয়া হাউস গড়ে তোলা মোটেও সহজ কাজ নয়। কারণ এটি কেবল একটি ওয়েবসাইট বা ফেসবুক পেজ চালু করার মতো বিষয় নয়; এটি মূলত একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার সংগ্রাম। এখানে প্রতিদিন লড়াই করতে হয় তথ্যের সত্যতা যাচাই, দ্রুততা ও নির্ভুলতার ভারসাম্য রক্ষা, সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা এবং রাজনৈতিক ও সামাজিক চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সাহস নিয়ে। একটি সংবাদমাধ্যম টিকিয়ে রাখতে প্রয়োজন দক্ষ সম্পাদক, সাংবাদিক, ভিডিও নির্মাতা, প্রযুক্তিগত সহায়তা এবং নিয়মিত অর্থায়ন। নতুন ও স্বাধীন একটি প্ল্যাটফর্মের জন্য এসবই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও আছে ভুয়া খবরের স্রোত, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং কখনো কখনো সরাসরি হুমকি ও চাপ। তবুও একটি প্রকৃত মিডিয়া হাউসকে প্রতিদিন এইসব বাধা পেরিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে হয়।

সবচেয়ে কঠিন বিষয় হলো মানুষের আস্থা অর্জন করা। পাঠক ও দর্শক যদি বিশ্বাস না করেন, তাহলে হাজারো প্রযুক্তি বা প্রচারণাও কোনো কাজে আসে না। সেই আস্থা অর্জন করতে লাগে সময়, সততা এবং ধারাবাহিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা। এখানে প্রতিদিনই প্রমাণ করতে হয়, কেন আপনাকে বিশ্বাস করা উচিত। সংগ্রামের এই ধারাবাহিকতার মধ্য দিয়েই OTN Bangla এগিয়ে চলেছে এবং আজ এই যাত্রার ৯ মাসে পৌঁছেছে। এই সময়ে আমরা ৯,০০০-এরও বেশি সংবাদ প্রকাশ করেছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৬৪ হাজারের বেশি অর্গানিক ফলোয়ার। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুধু গত ২৮ দিনেই OTN Bangla–র কনটেন্ট পৌঁছেছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষের কাছে। এসব পরিসংখ্যান প্রমাণ করে যে OTN Bangla আজ একটি বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এই সাফল্যের পেছনে একটি বড় বাস্তবতা রয়েছে- বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা। যা গভীরভাবে উদ্বেগজনক। আজ স্পষ্টভাবে বলা যায়, দেশের সবগুলো পত্রিকা ও মূলধারার সংবাদমাধ্যম সঠিক ও পূর্ণাঙ্গ খবর জনগণের সামনে তুলে ধরতে পারছে না। অনেক ক্ষেত্রেই সংবাদ পরিবেশিত হচ্ছে আংশিক, বিকৃত অথবা ক্ষমতাসীনদের সুবিধামতো সাজানো ফ্রেমে। এক সময় সংবাদপত্র ছিল সমাজের দর্পণ। দুর্নীতি, অন্যায়, মানবাধিকার লঙ্ঘন কিংবা রাষ্ট্রীয় ব্যর্থতা তুলে ধরাই ছিল সাংবাদিকতার মূল দায়িত্ব। কিন্তু আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে আত্মনিয়ন্ত্রণমূলক সেন্সরশিপ, ভয়ের সংস্কৃতি এবং রাজনৈতিক আনুগত্য। অনেক সম্পাদক ও সাংবাদিক জানেন, কোন খবর ছাপালে বিজ্ঞাপন বন্ধ হবে, কোন প্রতিবেদন করলে মামলা, গ্রেপ্তার বা হুমকি আসতে পারে। ফলে বহু গুরুত্বপূর্ণ ঘটনা হয় চেপে যাওয়া হচ্ছে।

বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় সহিংসতা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন ও রাষ্ট্রীয় দুর্নীতির খবর মূলধারার পত্রিকাগুলোতে প্রায়ই খণ্ডিতভাবে বা সরকারের বিবৃতির ওপর নির্ভর করে প্রকাশিত হচ্ছে। মাঠপর্যায়ের বাস্তবতা, ভুক্তভোগীদের কণ্ঠ এবং নিরপেক্ষ অনুসন্ধান ক্রমেই অনুপস্থিত হয়ে পড়ছে। আরও ভয়াবহ বিষয় হলো, অনেক পত্রিকা এখন কার্যত রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে পরিণত হয়েছে। তারা প্রশ্ন তোলে না, বরং প্রেস বিজ্ঞপ্তিকে খবর বানায়। 

এই শূন্যতার সুযোগ নিচ্ছে সামাজিক মাধ্যম ও বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। মানুষ মূলধারার সংবাদমাধ্যমে আস্থা হারিয়ে ফেসবুক, ইউটিউব ও অনলাইন পোর্টালের দিকে ঝুঁকছে। কিন্তু সেখানেও ভুয়া খবর, প্রোপাগান্ডা ও উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্টের ছড়াছড়ি। ফলে সাধারণ মানুষ দুই দিক থেকেই বিপদের মুখে পড়ছে-একদিকে নিয়ন্ত্রিত সংবাদ, অন্যদিকে অবাধ কিন্তু অনির্ভরযোগ্য তথ্য।

এই বাস্তবতায় সত্যিকারের স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। একটি সমাজ তখনই সুস্থ থাকে, যখন তার মানুষ নির্ভীকভাবে সত্য জানতে পারে। সংবাদমাধ্যম যদি সত্য বলার সাহস হারায়, তাহলে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার কাগুজে শব্দে পরিণত হয়। এই কারণেই আজ বিকল্প, স্বাধীন ও প্রবাসভিত্তিক গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

OTN Bangla সীমিত জনবল, অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত ঘাটতি ও লজিস্টিক চ্যালেঞ্জের মধ্যেও থেমে থাকেনি। কারণ আমাদের একটাই লক্ষ্য-গুজব নয়, সত্য; পক্ষপাত নয়, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সারা বিশ্বে বাংলার খবর পৌঁছে দেওয়া।

নতুন বছরে আমরা অঙ্গীকার করছি, OTN Bangla আরও বিস্তৃত সংবাদ কাভারেজ, মাঠপর্যায়ের রিপোর্টিং ও মাল্টিমিডিয়া কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ভিডিও রিপোর্ট, লাইভ অনুষ্ঠান, ইন্টারভিউ, ডকুমেন্টারি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে আমরা আমাদের সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ ও প্রভাবশালী করে তুলতে চাই।

OTN Bangla টিমের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যাঁরা প্রতিকূলতার মাঝেও দিনরাত পরিশ্রম করে এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিচ্ছেন। ধন্যবাদ আমাদের পাঠক, দর্শক ও সমর্থকদের, যাঁরা আমাদের বিশ্বাস করছেন ও পাশে আছেন। কৃতজ্ঞতা আমাদের স্পনসর ও সহযোগীদের, যাঁদের সহায়তায় এই পথচলা সম্ভব হয়েছে।

নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা ও নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সত্য, সাহস ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই OTN Bangla আগামীর পথে আরও শক্তভাবে এগিয়ে যাবে।

OTN Bangla পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

ওটিএন বাংলা, সম্পাদনা পরিষদ

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au