সর্বশেষ

হাসির আড়ালে বড় মোড়: ‘গোলমাল ৫’-এ ভিলেন কারিনা

  • 10:58 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- হাসির ফোয়ারা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার সেই পরিচিত দুনিয়ায় ফের ফিরতে চলেছে বলিউড। আবারও বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি। তবে এবার শুধু হাসি নয়, গল্পের বাঁকে লুকিয়ে থাকছে বড় চমক। একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এর হাত ধরেই তার এই প্রত্যাবর্তন, তাও আবার খল চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে চলেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যেই নির্মাতা রহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। কারিনা ও অজয়ের পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে।

এদিকে গুঞ্জন রয়েছে এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমন যোশীও। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এককথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না।

একইসঙ্গে সিনেপ্রেমীরা আশা করছেন, ছবিতে জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারি-সহ অন্যান্য অভিনেতাদের উপস্থিতিও আগের মতোই এই কমেডি ঘরানার ছবিতে অন্য মাত্রা যোগ করবে।

তবে পুরুষ চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা চূড়ান্ত হলেও ছবিতে অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে তা এখনো নির্ধারিত হয়নি।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au