বাংলাদেশ

ছুরিকাঘাতে জখম এক হিন্দুব্যবসায়ী , চিনে ফেলায় শরীরে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা

  • 2:14 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
শরীয়তপুরে কুপিয়ে ও পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ খোকন দাস মারা গেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- শরীয়তপুরের ডামুড্যায় এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। হামলাকারীদের চিনে ফেলায় তাঁকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খোকন দাস (৫০) নামের ওই ব্যবসায়ীকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান।

আহত খোকন দাস তিলই এলাকার পরেশ দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তিনি একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবেও কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা। হামলাকারীদের চিনে ফেলায় তাঁর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোকন দাসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতের স্ত্রী সীমা দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর স্বামীর শরীরে আগুন জ্বলছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আহতের মাথা ও হাতে আগুনে পোড়া জখম রয়েছে। পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। পেটে গুরুতর আঘাত থাকায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

সদর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাঁকে কুপিয়ে ও কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

​১৫ আগস্ট থেকে ২১ আগস্ট: বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ঘিরে রক্তাক্ত রাজনীতির অধ্যায়

মেলবোর্ন, ২১ আগষ্ট- ​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি আলাদা তারিখ হলেও আওয়ামী লীগের রাজনৈতিক স্মৃতিতে এ দুটি দিন গভীরভাবে পরস্পর যুক্ত।…

রাষ্ট্রপতির শপথে গোপনীয়তার শপথ নেই কেন

মেলবোর্ন, ২১ আগষ্ট: বাংলাদেশের রাষ্ট্রপতির শপথে গোপনীয়তা রক্ষার কোনো অঙ্গীকার নেই। সংবিধানের তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথবাক্য নির্ধারিত থাকলেও সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো রাষ্ট্রপতির জন্য…

বিদ্যুৎ আছে, তবু লোডশেডিং কেন? সমাধানের পথ কী

মেলবোর্ন, ২১ আগষ্ট: সাভারে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক রোজিনা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এভাবেই তার প্রতিক্রিয়া জানান বিবিসি বাংলা কাছে। রোজিনার মতো আরো বেশ কয়েকজন ভোক্তার অভিযোগ,…

মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন

মেলবোর্ন, ২১ আগষ্ট – মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর অঞ্চলটি ছেড়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। প্রায় ৫…

শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে: অমিত শাহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী…

১৩ বছরের কিশোরীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ, কুইন্সল্যান্ডের ‘অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট টাইম’ আইন নিয়ে প্রশ্ন

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৩ বছরের এক কিশোরীকে দুই কিশোরী মিলে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au