বাংলাদেশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৮ জানুয়ারি

  • 11:09 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
হামলার সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, মোট এক হাজার ৩৬১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি ও পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারের ১৩৩ জন প্রার্থী রয়েছেন। বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে চার হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নেওয়া হয় ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা প্রথমে ৮ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়। পরে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়। এর আগে ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে এক হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, মৎস্যে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগের কথা রয়েছে।

মোট তিন হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই বিসিএসে আবেদন জমা পড়ে প্রায় তিন লাখ ৩৮ হাজার।

এই শাখার আরও খবর

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au